CycloneDANA: ‘দানা’-র প্রভাব দার্জিলিং ও উত্তরবঙ্গে কেমন থাকবে? জেনেনিন বিস্তারিত

ঘূর্ণিঝড় দানা বাংলায় আছড়ে পড়ার মুখে। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এর প্রভাব বাড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলছে।
দক্ষিণবঙ্গে পরিস্থিতি:
দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।বিকেল থেকে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উত্তরবঙ্গে পরিস্থিতি:
উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা কমবে।মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও সতর্ক। জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিভিন্ন জেলার আবহাওয়ার খবর:
শিলিগুড়ি: আংশিক মেঘলা, তাপমাত্রা ২২-২৩ ডিগ্রি।
দার্জিলিং: তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি, কুয়াশা ঘেরা ঠাণ্ডা।
কালিম্পং: মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া, বৃষ্টির সম্ভাবনা।
জলপাইগুড়ি: পরিষ্কার আকাশ, তাপমাত্রা ৩৪.০৭ ডিগ্রি (সর্বোচ্চ) ও ১৯.০৫ ডিগ্রি (সর্বনিম্ন)।
ডুয়ার্স: পরিষ্কার আকাশ, তাপমাত্রা ৩৮ ডিগ্রি (সর্বোচ্চ) ও ১৮ ডিগ্রি (সর্বনিম্ন)।
আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি।
কোচবিহার: আংশিক মেঘলা, তাপমাত্রা ২৩ ডিগ্রি।
উত্তর দিনাজপুর: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি।
ইসলামপুর: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি।
দক্ষিণ দিনাজপুর: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২২.০৫ ডিগ্রি।