Cyclone DANA: ‘ল্যান্ডফলটা হবে ভোরবেলা,’ বললেন মমতা,-পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ?

বাংলায় কালীপুজোর আগে আবারও দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর থেকেই রাজ্য সরকার সতর্ক অবস্থায় রয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হতে পারে। সেই সময় ঝড়ের গতি ১০০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে। কোথাও কোথাও ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ দেখা যেতে পারে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সাগরদ্বীপ, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, এবং কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জেলাগুলি। ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজ্য এবং জেলা স্তরে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারের পদক্ষেপ:
উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছে। বাঁধগুলির শক্তি পরীক্ষা করা হচ্ছে।
কেন্দ্র ১৪টি এনডিআরএফ দল প্রস্তুত রেখেছে।

দিঘার হোটেলগুলি ২৩ ও ২৪ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।রেলওয়েও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত। সুন্দরবন এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে।