মর্মান্তিক! বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিলো মেয়ে, ট্যাক্সির ধাক্কায় মৃত্যু দু’জনেরই

মঙ্গলবার সকালে কলকাতার পাইকপাড়া এলাকার টালা সেতুর কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় এক বাবা-মেয়ে মারা গিয়েছেন। মৃতরা হলেন গাঙ্গুলিপাড়া লেনের বাসিন্দা অমিত কুমার সাউ এবং তাঁর মেয়ে মিশিকা সাউ।
মঙ্গলবার সকালে অমিত কুমার সাউ তাঁর মেয়ে মিশিকাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন।চিতপুর থেকে ডানলপগামী একটি বেপরোয়া ট্যাক্সি তাদেরকে ধাক্কা মারে।
দুজনেই রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পৌঁছে চিৎপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।কলকাতায় বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা নতুন নয়।পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।