Cyclone: ১১০ কি.মি বেগে বইবে ঝোড়ো হাওয়া, ঘূর্ণিঝড় ‘দানা’-র বেশি প্রভাব পড়বে কোন কোন জেলায়?

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি ২৩ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে এবং ২৪ অক্টোবর তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে।
বাংলায় কখন প্রভাব ফেলবে?
২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর সকালের মধ্যে এই ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে?
২৩ অক্টোবর: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৪ অক্টোবর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৫ অক্টোবর: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কী ধরনের প্রভাব পড়তে পারে?
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে গাছপালা উপড়ে পড়তে পারে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ থাকবে।
সতর্কতা:
আবহাওয়া দফতরের নির্দেশাবলী মেনে চলতে হবে।উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের: নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে হবে।মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।সকলকেবাড়ির ছাদে বা খোলা জায়গায় না যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে স্পর্শ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।