“নিজ্জর খুনে ভারতের হাত থাকার প্রমাণ নেই”- স্বীকারোক্তি ট্রুডোর

কানাডায় খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরে ভারতকে দায়ী করে আসছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে, সম্প্রতি তিনি এই অভিযোগ থেকে সরে এসেছেন।
বুধবার ট্রুডো স্বীকার করেছেন যে, নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ তাদের কাছে নেই। তিনি বলেছেন যে, এই অভিযোগ মূলত অনুমানের উপর ভিত্তি করে করা হয়েছিল।
ভারতের বিদেশ মন্ত্রক এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। একটি বিবৃতিতে মন্ত্রক বলেছে, “এই ধরনের গুরুতর অভিযোগ আনলেও তার স্বপক্ষে কানাডা আমাদের কোনও প্রমাণ দেয়নি।” ভারতের দাবি, ভারত এবং ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হলেও কানাডা কোনও প্রমাণ দিতে পারেনি।
নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কে অনেক টানাপোড়েন সৃষ্টি করেছিল। ট্রুডোর এই স্বীকারোক্তির পর দুই দেশের সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।