OMG! রাস্তা জুড়ে সাপের মতো কিলবিল করছে কি ? ভিডিয়ো দেখে অবাক সকলে

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও এমন হয়ে থাকে যা দেখলে মানুষ অবাক হয়ে যায়। সম্প্রতি ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনেকে ভয় পেয়েছেন।

ফেসবুকের অ্যাডভেঞ্চার টিউব ২১ নামের একটি প্রোফাইল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওতে একটি অন্ধকার রাস্তা দেখা যায়, যেখানে গাড়ির আলো পড়লে রাস্তায় কিছু একটা কিলবিল করছে। ভিডিওতে বলা হয়েছে যে, বাংলাদেশের চট্টগ্রামের একটি রাস্তায় এই ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় সাপের মতো কিছু জীব কিলবিল করছে। কিন্তু পরে জানা যায় যে, এগুলি আসলে কুইচা মাছ। ধারণা করা হয় ভারী বৃষ্টির কারণে এই মাছগুলি রাস্তায় চলে এসেছিল।

এই ভিডিওটি ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং হাজার হাজার লাইক পেয়েছে। অনেকে ভয় পেয়ে কমেন্ট করেছেন, “সাপ নাকি ঈল?” আবার কেউবা লিখেছেন, “আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম।”