“রাশিয়ার সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে ?”-জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলছে তা আগামী বছর শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি শুক্রবার জানায়, টেকসই সামরিক সহায়তার জন্য বার্লিন সফরকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জেলেনস্কি বলেন, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখাতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না।
এদিকে ইরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর জন্য অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা বলার পর পুতিন এমন মন্তব্য করেন।
বিশ্বের ঘটনাগুলোতে দুই দেশের একই দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য অগ্রাধিকার। তারা সফলভাবেই অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলোতে আমরা এক সঙ্গে কাজ করছি। তাছাড়া আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গিও প্রায়ই কাছাকাছি।