পার্থ-অর্পিতার বাড়ি ভেঙে দেবে বাংলার সরকার

কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির তদন্তে বেরিয়ে আসছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির একাধিক ফ্ল্যাটের হদিস। ফ্ল্যাটের পাশাপাশি অর্পিতার নামে একাধিক জমি ও বাড়ির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার, কসবার ৯৫ রাজডাঙা মেইন রোডে অর্পিতা মুখার্জির বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইচ্ছে’-র বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন পুর মন্ত্রী ফিরদাহ হাকিম।

শনিবার, পুর মন্ত্রী ফিরদাহ হাকিম বলেন, বেআইনি প্রমাণিত হলে হাইকোর্টের নির্দেশ অনুসারে এই বাড়ি হয় নিয়ে নেবে, নয় তো ভেঙে ফেলবে কলকাতা পুরসভা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-র কাছে খবর, এই বাড়িটিতে প্রোডাকশন হাউজ চালাতেন অর্পিতা মুখার্জি। যদিও তাঁর কিছুই পুরসভা জানা নেই দাবি ফিরদাহ হাকিমের।

প্রসঙ্গত, ফ্ল্যাটের পাশাপাশি অর্পিতার নামে একাধিক জমির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। কত সম্পত্তি রয়েছে অর্পিতার নামে? এবার হদিস মিলেছে পার্থ ও অর্পিতার বাড়ির। শান্তিনিকেতনে একের পর এক বাড়ি এবং গেস্ট হাউসের মালিক আর্থিক তছরুপকান্ডে গ্রেফতার হাওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি।