সাবধান! নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনা রকেট, আতঙ্কে ভারত
পৃথিবীর উপরে ভেঙে পড়তে চলেছে এক চীনা রকেটের ধ্বংসাবশেষ।
রোববার (৩১ জুলাই) এর মধ্যেই সেটি ভেঙে পড়তে পাড়ে। ঠিক কোথায় সেটি আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত করে বলতে না পারলেও আশঙ্কা রয়েছে, সেটি ভারতের কোনও অংশেও আছড়ে পড়তে পারে।
গত ২৪ জুলাই চীনের তৈরি লং মার্চ ৫বি রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। চীনের নির্মাণাধীন মহাকাশ স্টেশন তিয়ানগং –এর জন্য ল্যাব মডিউল নিয়ে যাচ্ছিল সেটি।
রকেটটি প্রস্তুতকারী সংস্থার আশঙ্কা ভারত, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া বা দক্ষিণপূর্ব এশিয়ার কোথাও সেটি পড়তে পারে।
এদিকে বুধবার এক বিবৃতিতে চীন জানিয়েছে, তাদের রকেটটি ভূপৃষ্ঠে এসে পড়লেও সেটি কোনও মহাসাগড়ে এসেই পড়বে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, তবুও বেইজিং পুরো বিষয়টির উপরেই কড়া নজর রাখছে।
উল্লেখ্য, গত মে মাসে চীনের একটি রকেটের ভিতরের ১০০ ফুট দীর্ঘ একটি অংশ, যার ওজন ২১ টন, আছড়ে পড়েছিল মালদ্বীপের কাছে। নিউ ইয়র্ক কিংবা মাদ্রিদের মতো শহরে তা আছড়ে পড়ার শঙ্কা ঘনীভূত হচ্ছিল। এর আগে চীন আরও একটি মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল। সেবারও সেটি ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত আইভরি কোস্টের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটির ধাক্কায়।
সূত্র: বিবিসি,