দুর্নীতির অভিযোগ, শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয়, দাবি কুণালের
July 29, 2022
দুর্নীতি তদন্তে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করা হচ্ছে । দুর্নীতির অভিযোগেই নাকি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের।
কুনাল ঘোষ টুইটে লেখেন, ‘শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। কেন্দ্রীয় এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।’
কুণাল ঘোষের এই দাবি ঘিরে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি ঠিকই। কিন্তু এই নিয়ে যে দুই দলের বাদানুবাদ বাড়বে, সেটা নিঃসন্দেহে বলা যায়।