BigNews: কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়লেন অর্পিতা, গাড়ি থেকে নামতে চাইছিলেন না তিনি

আদালতের নির্দেশে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা করা হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে। ইডির আধিকারিকরা তাঁদের দুজনকেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে ছটফট করতে করতে প্রকাশ্যেই ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। কান্নাকাটি করে রাস্তায় বসে পড়েন অর্পিতা।

শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গাড়ি থেকে নামতে চাইছিলেন না অর্পিতা। গাড়ি থেকে জোর করে নামানো হয় তাঁকে। আবার অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ও প্রথমে গাড়ি থেকে নামতে চাননি। পরে তাঁকে হুইল চেয়ার করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য।

প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির ৪৮ ঘন্টা অন্তর মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। তাই আজ তাঁদের দুজনকেই স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় ইডির আধিকারিকরা।