BigNews: কোটি কোটি টাকার দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রিত্ব হারালেন পার্থ

দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছে পদ থেকে সাসপেন্ড করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সব পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।
পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য, মুখপাত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব ছিলেন। অবশেষে সব পদ থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।
তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানালেন, পার্থ চট্টোপাধ্যায় জানা গেছে, কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে আসার পরই তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জী তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। এই আদেশ ২৮ জুলাই থেকেই কার্যকর হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের সব মন্ত্রণালয়ের দেখাশোনা করবেন মুখ্যমন্ত্রী নিজেই।