৭৫ শতাংশ বাধ্যতামূলক, ২ দিন ক্লাস করেই পরীক্ষা দেন পার্থ

কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।মত্রীর গ্রেফতারের পর শনিবার সকালে অর্পিতা মুখার্জিকেও আটক করা হয় বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) একটি সূত্র। ইডির তদন্তে বেরিয়ে আসছে মন্ত্রীর গোপন বিভিন্ন বিষয়। আর এরই মধ্যে উঠে এল এক নতুন অভিযোগ।
পার্থ চট্টোপাধ্যায় আট বছর আগে পিএইচডি করেছিলেন। সেই ডিগ্রিও মন্ত্রী পার্থ প্রভাব খাটিয়ে বের করেছিলেন বলে দাবি বিরোধীদের। দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে বিষয়ে পিএইচডি ডিগ্রি পেয়েছেন তার কোর্স ওর্য়াকের জন্য ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই ডিগ্রি পেতে মন্ত্রীমশাই মাত্র ২ দিন ক্লাস করেই পরীক্ষায় বসেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে।
এই অভিযোগ ইডির তদন্তে আরো নতুন বিষয় হয়ে উঠেছে। ফলে আরো প্যাঁচে পড়লেন রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।