“আমি পুজোয় আছি, উৎসবে নেই:- স্বস্তিকার পোস্ট দেখে হতবাক ভক্তরা

কলকাতায় সম্প্রতি আরজিকর-কাণ্ডের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেখানে সাধারণ মানুষের বিক্ষোভের মাঝেই নিজের হাসিমুখের ছবি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল।

ঘৃণ‌্য এ ঘটনার প্রতিবাদে যেখানে ছাত্র-ছাত্রী, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন, সেখানে একজন অভিনেত্রী হয়ে নিজের হাসিমুখে সেলফি তুলে পোস্ট করলেন কিভাবে! ফলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি কেউ মোটেই ভালোভাবে নেয়নি।

এদিকে এবারের পূজায় মুক্তির অপেক্ষায় থাকা স্বস্তিকার নতুন সিনেমার প্রচার শুরু হয়েছে। প্রচারে নামার পরদিনই নতুন একটি পোস্টে তিনি লিখেছেন, ‘উৎসবে ফিরছি না।’ যা দেখে তার ভক্তরা হতবাক হয়েছেন। সবাই মনে করছেন, উৎসবে যিনি নিজে নেই, তিনিই সিনেমা হলে তার নতুন সিনেমা দেখতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন! ব্যাপারটি বেশ চিন্তার বিষয়। অনেকে বলছেন, স্বস্তিকা এসব করছেন তার সিনেমার প্রচার-প্রচারণার জন্য।

স্বস্তিকার পোস্ট দেখে হতবাক ভক্তরা

View this post on Instagram

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে স্বস্তিকার ‘টেক্কা’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এটি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। আসছে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টেক্কা’ সিনেমাটি। এটি নিয়ে বেশ আশাবাদী স্বস্তিকা। তার আসন্ন সিনেমাটি নিয়ে গণমাধ্যমে বেশ ইতিবাচক কথা বলেছেন।

টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঢালিউডেও কাজ করেছেন।