আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার, জেনেনিন কোন কোন ধারায় অভিযুক্ত সন্দীপ?

সোমবার সন্ধ্যায় সিবিআই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। চিকিৎসক হত্যার ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা তদন্তের পর সন্দীপের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, তিনি সরকারি অর্থের অপচয় করেছেন এবং অনিয়মিতভাবে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি করেছেন।
আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়। আলির অভিযোগ অনুযায়ী, সন্দীপ ঘোষ হাসপাতালে ব্যাপক দুর্নীতি চালিয়েছেন।
আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনার পাশপাশি আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, রাত সাড়ে সাতটা নাগাদ ভারতীয় দণ্ডবিধির ৪২০(প্রতারণা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় সন্দীপকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সন্দীপের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। যদিও তাঁকে প্রাথমিকভাবে আর্থিক দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে, তবে পরবর্তীতে চিকিৎসক হত্যার মামলায়ও তাঁকে যুক্ত করা হতে পারে।