“বাড়িতে বসে থাকতে পারছি না…”- পরীক্ষা মিটতেই মহামিছিলে যোগ দিলেন দিতিপ্রিয়া

অফ-হোয়াইট ফুল হাতা টি-শার্ট আর ডেনিম পরে, চিন্তিত মুখ নিয়ে দিতিপ্রিয়া রায়কে ১৪ আগস্টের পর আবার প্রতিবাদ মিছিলে দেখা গেছে। এই ঘটনায় তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হলেও, আগের প্রতিবাদ মিছিলে তাকে দেখা যায়নি। ফলে তাকে অনেকেই সমালোচনা করেছিলেন। তবে রবিবারের নাগরিক সমাজের মহামিছিলে তিনি অন্যান্য টলিউড তারকাদের সঙ্গে যোগ দিয়েছেন।

মিছিলের পর সংবাদমাধ্যমকে দিতিপ্রিয়া জানিয়েছেন, “আমি এখন কিছু চাই না। যতক্ষণ না সুবিচার আসছে, মাথায় অন্য কিছু আসছে না।” তিনি আরও বলেছেন, “বাড়িতে বসে থাকতে পারছি না। ভাইরাল হওয়া রেকর্ডিংগুলো শুনেছি। নির্যাতিতার বাবা-মা জানতে চাইছেন, মেয়ের জ্বর হয়েছে কি না। এগুলো শুনে এবং নির্যাতিতার উপর হওয়া অত্যাচারের কথা ভেবে আমি বাড়িতে বসে থাকতে পারছি না। দু’চোখের পাতা এক করতে পারছি না। এক জন মেয়ে এবং মানুষ হিসেবে এটাই চাইছি।”

View this post on Instagram

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

আগে তিনি পরীক্ষার কারণে প্রতিবাদে যেতে পারেননি বলে জানিয়েছিলেন। তবে এখন পরীক্ষা শেষ হয়েছে এবং তিনি আরজি কর কাণ্ডের বিচার চাইতে রাস্তায় নেমেছেন।