“প্রতিবাদীদের মা-বোনের ছবি বিকৃত করে…..?”- হুমকি TMC নেতার, দেখেনিন ভাইরাল ভিডিও

আরজি কর ঘটনায় রাজ্য জুড়ে তৃণমূল বিরোধী প্রতিবাদ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের প্রতিবাদীদের বিরুদ্ধে জোরালো পাল্টা দিতে উৎসাহিত করেছেন। এরপর থেকে জেলা ও ব্লক স্তরের নেতারা বেপরোয়া হয়ে কটূ মন্তব্য করছেন। এমনকি, একজন তৃণমূল নেতাকে একটি ভিডিওতে প্রতিবাদীদের মা-বোনের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা গেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি।

স্থানীয় একটা সভা থেকে সেই অতীশ সরকার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু ফোঁস করতে। আমরা যদি ফোঁস করি, তাহলে আগামী কাল আপনার বাড়িতে গিয়ে আপনার মা-কে বোনকে কুৎসা সাজিয়ে যজি আপনার দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম। সকালবেলা উঠে দেখবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে কুৎসা করছেন, চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনাপ বাড়ির দরজায় গিয়ে আপনার বাড়ির দেওয়ালে আপনার মা-বোনের ছবি বিকৃত করে টাঙিয়ে দিয়ে আসব। শুনে নিন সাবধান হয়ে যান। আমরা যদি একটু ফোঁস করি পারবেন তো বাড়ি্ থেকে বের হতে?’

ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, ‘মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।’