OMG! মাদক গুঁজে ফাঁসিয়ে দেয়ার ফাঁদ পুলিশের, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড ৪ জন

দীর্ঘদিন ধরে কাউকে হেফাজতে রাখার উদ্দেশ্যে মিথ্যা মামলা গড়ে তুলে আর্মস বা আগ্নেয়াস্ত্র কিংবা ড্রাগ বা মাদক জিনিসপত্র গুঁজে দেওয়া, পুলিশ বা গোয়েন্দাদের একাংশের কাছে দুর্ভাগ্যবশত একটি সাধারণ কৌশল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার এই কাজে লিপ্ত পুলিশকেই ধরা পড়তে হলো! মুম্বইয়ের চার পুলিশ কর্মকর্তাকে এই ঘটনার জন্য সাসপেন্ড করা হয়েছে।

ওই ব্যবসায়ীর কথায়, ‘মাদক মামলায় ফাঁসানো হবে বলে এক মাস আগে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। তবে ঘটনাটা ঘটল শুক্রবার সন্ধেয়, যখন আমি বাড়িতে ছিলাম। আমাকে না-পেয়ে আমার কর্মী ড্যানিয়েলকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হলো।’

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় ড্যানিয়েলকে ধরে নিয়ে যাওয়া হয়, ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রাত ৯টা নাগাদ ছেড়ে দেওয়া হয় তাঁকে।