Share: ৮২ হাজারের গণ্ডি পার Sensex-র, রেকর্ড গড়ল Nifty-ও, মালামাল লগ্নিকারীরা

মাসের শুরুতেই শেয়ার বাজারে নতুন ইতিহাস। সেনসেক্স ও নিফটি দুটিই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার বাজার খুলতেই সেনসেক্স ৮২,৭২৫.২৮ পয়েন্টে এবং নিফটি ৫০ ২৫,৩৩৩.২৮ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

টানা ১২ দিন ধরেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। শুক্রবারও উভয় সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেনসেক্স ও নিফটির এই উর্ধ্বমুখী গতির ফলে বেশ কয়েকটি সংস্থার শেয়ারের দাম বেড়েছে। বিশেষ করে হিরো মোটোকর্প, বাজাজ অটো, এইচডিএফসি লাইফ, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং এসবিআই লাইফের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

অন্যদিকে, টাটা মোটরস, হিন্দালকো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি এবং ওএনজিসি-র মতো কিছু সংস্থার শেয়ারের দাম কিছুটা কমেছে।