R.G Kar- প্রতিবাদে MLA কাঞ্চন মুখ খুলতেই বিতর্ক, FB-তে সরব হলেন সুদীপ্তা, লিখলেন…?

আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে, তখন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, “যাঁরা কর্মবিরতি করছেন, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না?”
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ফেসবুকে তিনি কাঞ্চন মল্লিককে বন্ধুতালিকা থেকে অপসারণ করে লিখেছেন, “এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব, বিবেক,বুদ্ধি,বিবেচনা,শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়।”
কাঞ্চন মল্লিকের মতে, এই ঘটনায় সিবিআই তদন্ত চলছে এবং বিরোধীরা আন্দোলনের মূল বিষয় থেকে বিচ্যুত হচ্ছে। তিনি বলেছেন, “আমরা চাইছি ধর্ষকের ফাঁসি।” তবে তিনি ডাক্তারদের কর্মবিরতির সমালোচনা করে বলেছেন, “রোগীরা কী অপরাধ করেছে?”
তিনি বলেন, ‘আজ আন্দোলনের নামে ডাক্তাররা কর্মবিরতি করছেন। সবাই বলে ডাক্তার মানে ভগবান। গ্রাম থেকে আসা মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছে? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন। এটা গণতান্ত্রিক দেশ। সবাই নিজের মতো কাজ করতে পারেন। অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।’