বিশেষ: ১ লাখ ২০ হাজার কেজি টমেটো ছুঁড়ে ‘ভিন্ন’ উৎসব, জেনেনিন পালিত হয় কোথায় ?

পূর্ব স্পেনের বুনোল শহর লালে লাল হয়ে গিয়েছিল! হাজার হাজার মানুষ এদিন বিখ্যাত ‘টমাটিনা উৎসবে’ অংশ নিয়েছেন। টমাটিনা নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে এটি লাল টমেটোর উৎসব!
গত বুধবার প্রাণবন্ত এই ইভেন্টে অংশগ্রহণকারীরা একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে আনন্দ উপভোগ করেছেন। প্রায় ২২ হাজার মানুষ ১ লাখ ২০ হাজার কেজি টমেটো ছুঁড়ে উৎসবটি উদ্যাপন করেন। শুধু েস্পেনের বাসিন্দারা নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা এই উৎসবে যোগ দেন। অংশগ্রহণকারীরা নিজের পছন্দের মানুষকে টমেটোতে ছুঁড়ে মারেন ইচ্ছেমতো।
টমেটোর লড়াই শেষ হওয়ার পরে, কর্তৃপক্ষ এসে রাস্তা পরিষ্কার করে গেছে। উল্লেখ্য, উৎসবে ব্যবহৃত টমেটো শুধু এই অনুষ্ঠানের জন্যই চাষ করা হয়। এগুলো খাওয়ার জন্য পর্যাপ্ত না, স্বাদে খুব টক হয়।
View this post on Instagram
১৯৪৫ সালে শুরু হয়েছিল টোমাটিনা উৎসব। এদিন বুনোল শহরের টাউনহলের এক কর্মকর্তার দিকে টমেটো ছুড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বাসিন্দারা। সারা বছরে একবার মজা করার জন্য এই পন্থা বেশ চমকপ্রদ লেগেছিল সবার কাছে, এরপর থেকেই শুরু হয় লা টমাটিনা উৎসব।
প্রতি বছর আগস্টের শেষ সপ্তাহে ভ্যালেন্সিয়ার পশ্চিমে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত বুনোলে এই উৎসব পালন করেন হাজার হাজার মানুষ।