বলিউডে পর পর ফ্লপ ছবি, সাধের কোটি টাকার বাড়ি ভাড়ায় দিলেন কার্তিক ?

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবার তাঁর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে আবারও চর্চায়। সম্প্রতি তিনি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর ১৭.৮ কোটি টাকার বাড়িটি ভাড়ায় দিয়েছেন। এই বাড়ির ভাড়া প্রতি মাসে সাড়ে চার লক্ষ টাকা।
কার্তিক আরিয়ান এই বাড়িটি তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে ২০১৪ সালে কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কয়েকটি ছবি বক্স অফিসে সফলতা না পেয়ে, তিনি এই বাড়িটি ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কার্তিক আরিয়ানের সিনেমাগুলি সাম্প্রতিককালে বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি, বিশেষ করে “চন্দু চ্যাম্পিয়ন”। তাই তিনি তার ১৮ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়ায় দিয়ে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করেছেন। এই ফ্ল্যাটটির রেজিস্ট্রেশনের জন্য তিনি ৪২,৫০০ টাকার স্ট্যাম্প দিয়েছেন।
মুম্বাইয়ের জুহু এলাকাটি বিলাসবহুল বাড়ির জন্য বিখ্যাত। এই এলাকায় অনেক বলিউড তারকা এবং ধনী ব্যবসায়ীদের বাড়ি রয়েছে। কার্তিক আরিয়ানের বাড়িটিও এই এলাকার একটি বিলাসবহুল আবাসনে অবস্থিত।