BigNews: স্বামীর সম্মতি না-নিয়ে গর্ভপাত নিষ্ঠুরতা, বিচ্ছেদে সায় দিলো আদালত

মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি চাঞ্চল্যকর রায়: স্বামীর সম্মতি ছাড়া স্ত্রী গর্ভপাত করানোকে ‘নিষ্ঠুরতা’ বলে চিহ্নিত করে, হাইকোর্ট বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছে। এই রায় নারীর দেহের উপর তার সার্বভৌম অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
বিচারপতিরা জানিয়েছেন, নিষ্ঠুরতা শুধু শারীরিকই নয়, মানসিকও হতে পারে। এই মামলায় স্ত্রীর অন্যান্য কাজকর্ম, যেমন মিথ্যা অভিযোগ করা, পণের দাবির হুমকি দেওয়া ইত্যাদিও বিবেচনা করা হয়েছে। স্বামীর সম্মতি ছাড়া গর্ভপাত করা, এই সব বিষয় মিলিয়ে আদালতের কাছে নিষ্ঠুরতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।
হাইকোর্ট হিন্দু বিবাহ আইনের ধারা ১৩ অনুযায়ী এই মামলা বিচার করেছে। এই ধারায় নিষ্ঠুরতা এবং দম্পতির একজনের অন্য জনকে ছেড়ে থাকা সংক্রান্ত পরিস্থিতিতে বিচ্ছেদের বিষয়টি বিবেচনা করা হয়।
স্ত্রীর দাবি ছিল যে তিনি অবিচারের শিকার হয়েছেন এবং ফ্যামিলি কোর্ট তার কথা শোনেনি। কিন্তু হাইকোর্ট স্বামীর দাবিগুলোই গ্রহণ করেছে।