রোজভ্যালিতে টাকা আটকে? ১৯ কোটি ফেরতের ব্যবস্থা করলো ED, জেনেনিন প্রক্রিয়া

রোজভ্যালি চিটফান্ডের আমানতকারীদের জন্য সুখবর: বহু বছর ধরে চলা তদন্তের পর, রোজভ্যালি চিটফান্ডের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাওয়ার আশা পেয়েছেন। ইডি রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯.৪০ কোটি টাকা উদ্ধার করেছে এবং এই টাকা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য গঠিত একটি কমিটির হাতে তুলে দিয়েছে।
কীভাবে টাকা ফেরত পাওয়া যাবে? আমানতকারীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করে তাদের টাকা ফেরত পাবেন। ২০১৫ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত একটি কমিটি এই প্রক্রিয়াটি পরিচালনা করছে।
প্রসঙ্গত উল্লেখনীয়, ২০১৫ সালে একটি মামলার প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এ বছরের শুরুতেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। ওই চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরাতে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই আমানতকারীরা টাকা ফেরত পাবেন। রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হয়।