OMG! ২ নাবালিকাকে কোপ নেশায় মত্ত যুবকের, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, চাঞ্চল্য ঘটনায়
August 30, 2024

ঝাড়গ্রাম জেলার জামবনি থানার কেশরীপুর গ্রামে ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এক যুবক কুড়ুল নিয়ে একটি বাড়িতে ঢুকে দুই নাবালিকাকে এলোপাথাড়ি কোপ মারে। গুরুতর আহত দুই নাবালিকাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকটি নাবালিকাদের মামা। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীরা তাকে ধরে বেধড়ক মারধর করে। মারধরের ফলে যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম সনাতন হাঁসদা ওরফে রাহুল (৩২)।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস বলেন, ‘একজন মত্ত যুবক কুড়ুল নিয়ে এক জনের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। পরবর্তীকালে সেই অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’