Share: ৫ বছরে ১০০০০% রিটার্ন! হুইস্কি কোম্পানির স্টকের ‘নেশা’য় বাজারে তুমুল ঝড়

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনে হুইস্কি সরবরাহের একটি বিশাল অর্ডার পেয়ে স্টক মার্কেটে ঝড় তুলেছে পিকাডিলি অ্যাগ্রো। এই মদ প্রস্তুতকারী কোম্পানির শেয়ারের দাম লক্ষ্মীবারে ৮০০ টাকা ছুঁয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে এক বিস্ফোরণ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যাপেফের এই বৃহৎ অর্ডারের ফলে কোম্পানির আয় বৃদ্ধি পাবে এবং ফলে শেয়ারের দাম আরও বাড়তে পারে।

যদিও এই অর্ডার কোম্পানির জন্য একটি বড় সুযোগ, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে কোনও অনিশ্চিততার কারণে শেয়ারের দাম কমতেও পারে। উদাহরণস্বরূপ, সরকারি নীতি পরিবর্তন বা প্রতিযোগীদের বাজারে প্রবেশের ফলে এই পরিস্থিতি বদলাতে পারে। তা সত্ত্বেও, বর্তমানে পিকাডিলি অ্যাগ্রোর শেয়ার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ বছরে মাল্টিব্যাগার হয়েছে এই মদ প্রস্তুতকারী কোম্পানির শেয়ার। যা ১০ হাজার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

(শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে স্টকে লগ্নি করুন)