“বাংলাদেশ করতে চাইলে…..?-মোদীকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।

আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।

মমতা বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। তাহলে অসম, মণিপুর, ওড়িশা, দিল্লি-সহ একাধিক জায়গায় আগুন লাগবে। আপনার চেয়ার আমরা টলোমলো করে দেব। কেন আইনটা করছেন না? অভিষেক যেটা বলল, আমি তো সেটা লিখেছি। আপনার পার্টি কতটা আমায় চেনে, আমি জানি না। যতই ফান্ডিং করুন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব।”