“FIR করলে ভবিষ্যৎটা…?”-TMCP-র মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের বড় বার্তা মমতার

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।

আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।

আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে মমতা বললেন, আপনারা তো মানুষকে সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সুপ্রিম কোর্টও অনুরোধ করেছে। অনেক গরিব মানুষ পরিষেবা না পেয়ে মারা গিয়েছে। জুনিয়ার ডাক্তারদের আমি কথা দিচ্ছি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনও ব্যবস্থা নেব না। কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগ দিন। নইলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, রাজ্যের হাতে পাওয়ার আছে। পরিষেবা স্বাভাবিক করার। আমি চাই না, তা করতে।

আমি কারও বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাঁর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের সরকারের মানবিক মুখ আছে। আমি আরও ডাক্তার তৈরি করতে চাই’। তিনি জানান, ‘আমরা একমাত্র সরকার নারী সুরক্ষার জন্য রাত্তিরের সাথী তৈরি করেছি। কোথাও অন্ধকার থাকলে আলো, সিসিটিভি লাগাতে বলেছি। আজ হেলথ ওয়েলথ হয়ে গিয়েছে’।