“AI নিয়ে সরব মমতা …”- আগামী ১০ দিনের মধ্যে নতুন বিল, কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।
আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নামটা হচ্ছে এআই, ধরুন আমার গলা নয়, কিন্তু আমাকে দাঁড় করিয়ে আমার গলা দিয়ে কিছু বলিয়ে দেবে। আসল সত্যটা যখন জানতে পারবেন, তখন দেখবেন দুদিন পেরিয়ে গেছে। আগুন লেগে গেছে। বিজেপি এটা করছে।
আমি বলে যাচ্ছি, আমি আগামী সপ্তাহে বিধানসভায় আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রাজাবাবু কিছু না করলে রাজভবনে গিয়ে বসে থাকবে মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা। আপনি আবার বড় বড় কথা বলেন। আপনার রাজভবনের মহিলা কর্মীকে আপনি নির্যাতন করেন। লজ্জা নেই। কাল কারা এসেছিল আন্দোলনে? ছাত্র-ছাত্রী তোমাদের সঙ্গে নেই। এরা কোথা থেকে এসেছে? বাংলা সবাইকে গ্রহণ করে, কিন্তু কেউ যদি বাইরের রাজ্য থেকে বাংলাকে অশান্ত করবেন, তাপরা মনে রাখবেন, বাংলার মানুষ মেনে নেবে না। কোর্ট কী করবে, আমি জানি না, মানুষ শাস্তি দেবে।