“আজ ১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?”- CBI কে প্রশ্ন করলেন মমতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।
আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।
আজ ১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?
সিবিআই-কে নিশানা করে মমতা বললেন, আমি মা-বাবাকে বলেছিলাম, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না। কেসটা জলে ফেলে দিল। আজ কত দিন হয়ে গেল? আজ ১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? জবাব দাও সিবিআই।