“তারিখ ১ সেপ্টেম্বর ….? R.G Kar মামলা নিয়ে বড় ঘোষণা TMC নেত্রী মমতার

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।

আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সামনে পুজো, কত গরিব মানুষ সারা বছরের আয় করে পুজোর সময়। সেগুলো বন্ধ করার প্ল্যান করছে। আমি করতে দেব না। কেউ কেউ বলছে, এটা বাংলাদেশ করবে। মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় আগুন লাগলে, অসম, উত্তর-পূর্ব, দিল্লি, অসমও থেমে থাকবে না। আপনার চেয়ারও থাকবে না। ক্ষমতা থাকলে ভোটে যান। গুলি, ডেডবডি, লাশ নয়। কেন ধর্ষণ বিরোধী কঠোর আইন আনছেন না মোদীবাবু? যতই ফান্ডিং করুন, মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব। আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করবেন। আমি তৃণমূল ছাত্র পরিষদ শুধু নয়, সব নেতা, সাংসদ, মন্ত্রীরাও থাকবেন। ব্লক প্রেসিডেন্টদের বলছি, শনিবার সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্না হবে, বেলা দুটো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্না হবে। ১ সেপ্টেম্বর ফাঁসির দাবি ও কঠোর আইনের দাবিতে চন্দ্রিমার নেতৃত্বে সব জায়গায় ধর্না করবেন মহিলারা।