ব্যারিকেড ভাঙল আন্দলোনকারীরা-কাঁদানে গ্যাস-লাঠি-ইট, রক্তাক্ত পুলিশ, নবান্ন অভিযানের ভয়াবহ চিত্র

কলকাতার হাওড়া ব্রিজে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্ত শুরু হওয়া দিনটি ধীরে ধীরে রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়।

দিনের শুরুতে পরিস্থিতি শান্ত থাকলেও, হাওড়া ব্রিজে পুলিশের ব্যারিকেড বিক্ষোভকারীরা ভেঙে ফেলার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা ইট-পাথর ছুঁড়ে পুলিশের উপর আক্রমণ চালায়।

সংঘর্ষে একজন আইসি চণ্ডীতলা সঞ্জীব গঙ্গোপাধ্যায়ের মাথা ফেটে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়া ব্রিজ ছাড়াও, হাওড়া ময়দান এবং ফরশোর রোডেও সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের কারণে হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটে।

কলকাতার হাওড়া ব্রিজে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।সংঘর্ষে একজন আহত হয়েছেন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।