OMG! রেল লাইনে ঘুমন্ত ব্যক্তিকে দেখে থামল ট্রেন, অল্পের জন্য বাঁচলো প্রাণ, দেখুন ভিডিও

মাঝে মাঝে একটি ভালো ঘুম আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দেয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক ব্যক্তি এই উপদেশ গুরুত্ব সহকারে পালন করতে যে এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে ধেখা যাচ্ছে, রেল লাইনের ওপর একটি ট্রেন থেমে আছে এবং কিছু দূরে রেললাইনের ওপর মাথা রেখে এক ব্যক্তি কাত শুয়ে আছেন। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা দিয়ে নিজেকে আড়াল করেছিলেন তিনি।
থেমে থাকা ট্রেনটি থেকে চালক নামেন এবং ওই লোকের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলেন। ওই ব্যক্তি ট্রেনচালককে জানান, আত্মহত্যার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার ছিল না। ক্লান্তিজনিত কারণে রেললাইনের ওপর শুয়ে ছিলেন, কখন ঘুম এসেছে খেয়াল করতে পারেননি। পরে ওই ব্যক্তি রেললাইন থেকে সরে গেলে যথারীতি ফের স্বাভাবিকভাবে চলতে শুরু করে ট্রেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকায় ঘটেছে এই ঘটনা।
A person was sleeping on the railway track with an umbrella. Seeing this, the loco pilot stopped the train, Then he woke him up and removed him from the track. Then the train moved forward in Prayagraj UP
pic.twitter.com/OKzOpHJeih— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 25, 2024
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি দেখেছেন ৭ লাখ ৮০ হাজার মানুষ। কয়েক লাখবার শেয়ারও হয়েছে ভিডিওটি। অনেকেই ভিডিওটি শেয়ার করে বলেছেন— ‘পাগল মানুষ’। পাশাপাশি চালকের ট্রেন থামানোর প্রশংসাও করেছেন অনেকে।
সূত্র : এনডিটিভি