টলিউডে কত যৌন হেনস্থা? এবার মুখ খুললেন ঋতাভরী, পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরজি কর ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এদিকে হেমা কমিটির রিপোর্ট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি পরিচালক রঞ্জিতকে নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা মিত্র। তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা
এরপর টলিউড ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার পোস্টের মাধ্যমে, ঋতাভরী প্রশ্ন তুলেছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় না, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে?
এদিকে কিছুদিন আগে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ঋতাভরী বাংলা চলচ্চিত্র শিল্পে হয়রানি সম্পর্কে একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করেছেন।
অভিনেত্রী লেখেন, ‘হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনাগুলোর পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা আমাকে ভাবতে বাধ্য করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও পদক্ষেপ কেন নেওয়া হয় না? এর পরই অভিনেত্রী লেখেন, “একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। আমার সঙ্গে আমার চেনা পরিচিতর সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না। আবার আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে তাঁদের মোমবাতি হাতেও দেখা যাচ্ছে।’
তিনি লেখেন, ‘এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে খুলুন। আমি আমার সহ-অভিনেত্রীদের কাছে আবেদন করছি, এই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জানি আপনারা হয়তো চরিত্র হারানোর বা ইন্ডাস্ট্রিতে কোনওদিন কাজ না পাওয়ার ভয় পাচ্ছেন। কিন্তু আর কতদিন আমাদের চুপ থাকা উচিত? যে সমস্ত তরুণ অভিনেত্রীরা চোখে স্বপ্ন নিয়ে এই কাজে আসেন তাঁদের প্রতি কি আমাদের কোনও দায়িত্ব নেই। এই জায়গাটাকে কি তাঁরা সুগার কোটেড ব্রথেল (যৌনপল্লি) ভাববে! মমতা বন্দ্যোপাধ্যায় (দিদি) আমরা এই ধরনের (হেমা কমিটির মতো) তদন্ত চাই, অভিযোগ আর পরিবর্তনের জন্য।’