“বাংলাদেশে যা ঘটেছে তা এখানেই সহজেই ঘটতে পারত”- কঙ্গনার মন্তব্যে পাশে দাঁড়াল না বিজেপি

কৃষকদের আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্য নিয়ে ফের বিতর্ক। এবার নিজের দলকে সমর্থন দেননি এই অভিনেত্রী এমপি। মান্ডির বিজেপি সাংসদ দাবি করেছেন যে কৃষকদের আন্দোলন বাংলাদেশের মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল।

কঙ্গনা রানাউত দাবি করেছেন যে কৃষকদের আন্দোলনের সময় খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, কঙ্গনার মন্তব্যে বিজেপি একটি বিবৃতি জারি করে বলেছে যে এই মন্তব্যগুলি সম্পূর্ণ তার ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

রবিবার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সাংসদ বলেছিলেন, ‘সরকার আইন প্রত্যাহাকর করে নেওয়ার পর কৃষকরা ভাবতেই পারেনি এত সহজে বিষয়টি মিটে যাবে। ওই উগ্রপন্থীরা বড়সড় ষড়যন্ত্র করেছিল। যেমনটা বাংলাদেশে হয়েছে। আইন প্রত্যাহারের পরও ওরা অবস্থানে অনড় ছিল।’

এক্স হ্যান্ডলে কঙ্গনা বলেন, ‘বাংলাদেশে যা ঘটেছে তা এখানেই সহজেই ঘটতে পারত। এখানে বিদেশি শক্তির ষড়যন্ত্র আছে। সিনেমার জগতের কেউ কেউ সাত পাঁচ না ভেবেই বিষয়গুলিকে উস্কানি দেয়। দেশ রসাতলে গেলেও তাদের কিছু যায় আসে না।’

বিজেপি নেতা হরজিৎ গারেওয়াল কঙ্গনাকে এ ধরণের উস্কানিমূলক মন্তব্য় না করার পরামর্শই দিয়েছেন। তিনি বলেন, ‘তিনি বলেন, ‘কৃষকদের নিয়ে কথা বলা কঙ্গনার বিষয় নয়, কঙ্গনার বক্তব্য ব্যক্তিগত। প্রধানমন্ত্রী মোদী ও BJP কৃষক বান্ধব। বিরোধী দলগুলো আমাদের বিরুদ্ধে কাজ করছে আর কঙ্গনার বক্তব্যও তাই প্রমাণ করছে। যদিও সংবেদনশীল বা ধর্মীয় বিষয়ে এই ধরনের বিবৃতি দেওয়া উচিত নয়।’