TV-র জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্থা-গালিগালাজ-হুমকি, জেনেনিন কী হয়েছে?

কলকাতায় একের পর এক হেনস্থার ঘটনা ঘটছে। সর্বশেষ ছোটপর্দার জনপ্রিয় মুখ মিশমি দাসের সঙ্গে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রবিবার নিজের বাড়ির সামনেই তাকে এবং তার পরিবারকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি হেনস্থা করে।
মিশমি জানিয়েছেন, সেই ব্যক্তিরা তার গাড়ি রাখার জায়গায় গাড়ি রেখেছিল এবং তার মা যখন তাদের গাড়ি সরাতে বলেছিল তখন তারা গালিগালাজ শুরু করে। পরে মিশমি যখন বাইরে এসেছিলেন তখন তারা তাকেও হুমকি দিয়েছিল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিশমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন।
ছবি পোস্ট করে মিশমি লেখেন, ‘আমি তখন একটি অনুষ্ঠানে যাব বলে তৈরি হচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিল। তখন মা দেখেন যে আমাদের বাড়ির ঠিক সামনে একটি গাড়ি রাখা আছে। তখন মা ওনাদের গাড়িটি সরাতে বলেন কারণ,আমার গাড়ি রাখা যাচ্ছিল না আমাদেরই বাড়ির সামনে। তার পরই ওই গাড়িতে থাকা এক মহিলা আমার মা-কে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু করে। অনেক ঝামেলার পর ওরা গাড়ি সরিয়ে নিলেও গালাগাল থামায়নি। তাই তখন আমি বাইরে এসে গাড়িটি এবং মহিলাটির ছবি তুলে নিই।’
মিশমি লেখেন, ‘আমি আমি ওনার কথা না মানলে আমার উপর জোর খাটানোরও চেষ্টা করেন। আমি যখন গাড়িতে উঠি তখন উনিও একটা ছবি তুলে নেন আমার আর বলেন ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ কী করে করি, দেখুন এবার!’