“ধর্ষণেরর মতো নৃশংস অপরাধ”- BIG STEP নিলো হাইকোর্ট, রাজ্যকে দেওয়া হলো নতুন নির্দেশ

আরজি কর ঘটনার জেরে রাজ্য ও কেন্দ্র উভয়েরই উপর ধর্ষণ মামলায় দ্রুত বিচার নিশ্চিত করার চাপ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আইন সংস্কারের দাবি জানিয়েছেন, আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, কলকাতা হাইকোর্ট ধর্ষণসহ গুরুতর অপরাধের মামলায় দ্রুত বিচারের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি (এসওপি) তৈরি করার নির্দেশ দিয়েছে রাজ্যকে। আদালত চায়, তদন্তের প্রতিটি ধাপে সময় নির্ধারণ করে দেওয়া হোক, যাতে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া যায়।

আদালত আরও বলেছে, ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার কাজে আইআইটি খড়্গপুর বা শিবপুর আইআইইএসটি-র মতো প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া যেতে পারে। মাদক মামলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকেও ব্যবহার করা যেতে পারে।

আদালতের বক্তব্য, একইসঙ্গে আইআইটি খড়্গপুরের মতো আর কোন কেন্দ্রীয় শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান এই রাজ্যে আছে, যাদের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য ব্যবহার করা যায়— চার সপ্তাহের মধ্যে এই নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।