“৯০ শতাংশ মানুষের অংশগ্রহণ না থাকলে সরকার চলবে কী করে?”-প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

মিস ইন্ডিয়া বিজয়ীর তালিকায় কেন কোনও দলিত, উপজাতি বা ওবিসি মহিলা নেই? প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার লোকসভার বিরোধী দলের নেতা সংবিধানের সম্মানে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাকে ব্যঙ্গাত্মকভাবে ‘শিশু মনের’ বলে অভিহিত করেছিলেন। সেখানে তিনি সারাদেশে বর্ণভিত্তিক আদমশুমারির বিষয়টি তুলে ধরেন। রাহুল বলেন, দেশের ৯০ শতাংশ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না।

তাঁর সংযোজন, ‘আমি মিস ইন্ডিয়ার তালিকা খতিয়ে দেখেছি। কোনও দলিত, আদিবাসী কিংবা OBC মহিলা নেই। কেউ কেউ ক্রিকেট কিংবা বলিউডের কথা তুলবেন। অথচ মুচি কিংবা প্লামবারের কথা কেউ বলে না। এমনকী, সংবাদমাধ্যমের শীর্ষস্থানীয় সঞ্চালকরাও এই ৯০ শতাংশের আওতায় পড়েন না। মোদীজি কাউকে বুকে টেনে নিলেই সে সর্বশক্তিমান হয়ে যায় না। ৯০ শতাংশ মানুষের অংশগ্রহণ না থাকলে সরকার চলবে কী করে?’

নিজের বক্তব্যের শুরুতেই বলেন, ‘BJP নিশ্চয়ই বলবে আমি দেশভাগের কথা বলছি। আমি ওদের কাছেই জানতে চাই দেশের কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট, বলিউড, মিস ইন্ডিয়ার তালিকায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব রয়েছে?’

রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘এবার মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, খেলা এবং সিনেমা জগতেও সংরক্ষণ চাইছেন উনি।