RG Kar – কাণ্ডের প্রতিবাদ, বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষক পরিমল দে-র

আরজি কর হাসপাতালে ঘটনার তদন্তে সিবিআইয়ের তৎপরতা অব্যাহত। অভিযুক্ত সঞ্জয় রায়ের পাশাপাশি, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুলবুল মুখোপাধ্যায় ঘটনার সময় হাসপাতালের ডিন ছিলেন এবং অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বেও ছিলেন। সিবিআই মনে করছে, তাঁর কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।
আর এবার, আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে, আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক পরিমল দে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ২০১৯ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে পরিমল দেকে এই সম্মানে ভূষিত করেছিলেন। তবে, আরজি কর হত্যাকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে পরিমল দে এই পুরস্কার ফিরিয়ে দিতে চান।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে, আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক পরিমল দে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী নিজে তাকে এই সম্মান দিয়েছিলেন।