FLOOD: ত্রিপুরায় বন্যায় প্রাণহানি ২৪ জনের, উদ্ধারকাজে গিয়ে প্রয়াত হলেন ২ জওয়ান

ত্রিপুরায় ভয়াবহ বন্যায় দুই জওয়ান প্রাণ হারিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বায়ুসেনা উদ্ধার ও ত্রাণ কাজে নিযুক্ত। কেন্দ্র সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ফসল নষ্ট হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত। সরকারি স্কুল বন্ধ রয়েছে। তবে, বৃষ্টি কমে যাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে।
জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১১টি পৃথক দল বর্তমানে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। শুক্রবার তারা ১২৫ জনকে দুর্যোগ কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে।
বন্যায় জওয়ানের প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবারই তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার একটি সর্বদল বৈঠকও করেন তিনি।