সিনেমার এক ফ্রেমে সানি-বরুণ, আসছে ‘বর্ডার-২’, দেখেনিন প্রথম ঝলক

এবার এক ফ্রেমে দেখা যাবে সানি দেওল ও বরুণ ধাওয়ানকে। এমন খবর নিজেই শেয়ার করেছেন বরুণ। সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছি, এটা দারুণ ব্যাপার।

এদিকে দীর্ঘ ২২ বছর পর বড়পর্দায় ফিরে বক্স অফিস কাঁপিয়েছেন তারা সিং (সানি দেওল)। চারশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ‘গদর ২’। তারপর থেকেই প্ল্যানিং ছিল ‘বর্ডার-২’ ছবি তৈরি করার। এবার সেই প্রস্তুতি শুরু।

‘বর্ডার’ সিনেমায় মেজর কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সানি। সে বছরের সবেচেয়ে সফল ছবি ছিল জে পি দত্তর এই ওয়ার মুভি। ছবির গান এখনও জনপ্রিয়। স্বাধীনতা দিবসে এই ছবির কথা স্মরণ করেন অনুরাগীরা। রটনা, গত দু-তিন বছর ধরেই ‘বর্ডার-২’ নিয়ে সানি দেওল, পরিচালক জে পি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তর মধ্যে আলোচনা চলছিল। ‘গদর-২’র তুমুল সাফল্যের পর এই প্রজেক্টের কাজে গতি আসে।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

সূত্রের খবর, এবার ১৯৭১ সালে যুদ্ধের প্রেক্ষাপটে এর কাহিনী সাজানো হবে। আর এতে অবশ্যই সানি দেওল মূল চরিত্রে থাকবেন।