“আমি নির্দোষ, পলিগ্রাফ টেস্টেই সত্যি বেরিয়ে আসবে”-R.G Kar কাণ্ডে ধৃত সঞ্জয়ের ডিগবাজি

কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায় এবার পাল্টে গিয়ে পলিগ্রাফ টেস্ট করাতে রাজি হয়েছে।
সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে সঞ্জয়কে পলিগ্রাফ টেস্ট সম্পর্কে বুঝিয়েছেন এবং তিনি এই পরীক্ষার জন্য সম্মত হয়েছেন। সঞ্জয় দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং এই মামলায় সিবিআইকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
তার আইনজীবী কবিতা সরকার বলেন, “সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করাতে চেয়েছে যাতে সত্যিটা বেরিয়ে আসে। কবিতা আরও বলেছেন যে সঞ্জয় দাবি করেছে সে সম্পূর্ণ নির্দোষ। সে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই-কে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত, যাতে প্রকৃত অপরাধীকে ধরা যায়।”
সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয়ের সম্মতি নেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। সে টেস্টের জন্য সম্মতি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছিলাম পলিগ্রাফ টেস্ট কী। এর পর সে রাজি হয়। সে জানিয়েছেন যে এখন অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে। কিন্তু সে চায় সত্য বেরিয়ে আসুক।’
এটি বিস্ময়কর কারণ গ্রেফতারের পর সঞ্জয় নিজেই অপরাধ স্বীকার করেছিল। তিনি পুলিশকে বলেছিলেন, “হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমাকে ফাঁসি দাও।”
সিবিআই বিশেষ আদালত সঞ্জয়ের পাশাপাশি ৪ জন শিক্ষানবিশ চিকিৎসক এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমোদন দিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের মনোবিশ্লেষণ থেকে বোঝা যায় যে তিনি একজন বিকৃত ব্যক্তি এবং পর্ন ও মদ্যপানে আসক্ত।