SPORTS: দুই ইনিংসেই ব্যর্থ ইশান কিশান, বুচি বাবুতে ম্যাচ হেরে গেলো ঝাড়খণ্ড

বুচি বাবু ট্রফির ম্যাচে ইশান কিশানের দুর্দান্ত ফর্মের পর এইবার ব্যর্থতা। হায়দরাবাদের বিপক্ষে দুই ইনিংসেই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে ঝাড়খণ্ডকে কার্যত একপাশে ফেলে দিয়ে হায়দরাবাদ ম্যাচ জিতে নেয়।
শঙ্কর নগরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ঝাড়খণ্ড মাত্র ১৭৮ রানে অলআউট হয়। শরনদীপ সিং ৭৮ রান করলেও ইশান কিশান মাত্র ১ রানে বিদায় নেন। হায়দরাবাদের পক্ষে তনয় ত্যাগরাজন ৫ উইকেট নেন।
ক্যাপ্টেন ইশান কিশান ১১ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। হাদরাবাদের হয়ে প্রথম ইনিংসে ৪৭ রানে ৫টি উইকেট নেন তনয় ত্যাগরাজন। ২টি করে উইকেট নেন রোহিত রায়াড়ু ও মিলিন্দ। অনিকেত রেড্ডি ১টি উইকেট দখল করেন।
পাল্টা ব্যাটিংয়ে হায়দরাবাদ ২৯৩ রান তোলে। রাহুল সিং এবং মিলিন্দ ৫০+ রান করেন। ঝাড়খণ্ডের পক্ষে বিকাশ সিং ও মনিশি ৩টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ড ভালো করতে পারেনি। ইশান কিশান মাত্র ৫ রান করেন। হায়দরাবাদ সহজেই জয় নিশ্চিত করে।