“দোষীদের জনগণের সামনে নিয়ে আসা উচিত…”- RG Kar-কাণ্ডে বিস্ফোরক ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা
August 22, 2024

শহরের বুকে ঘটেছে এক অমানুষিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই। সকলেই জানে মেয়েটি আর ফিরবে না। তবু, অপরাধীদের যেন যথাযথ শাস্তি মিলুক, এই কারণে সকলেই প্রতিবাদে মুখর। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, সকলেই পথে নেমেছেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক। মায়ের বুক যে খালি হয়ে গিয়েছে, সেটা আর কোনওদিন পূরণ হবে না। এমন নৃশংস ঘটনা সহ্য করা যায় না।”
এই ঘটনাকে নানাভাবে রাজনৈতিক রঙে দাগানো হচ্ছে। সৌমিতৃষা বলেন, “আমাদের একজন মানুষ হিসেবে এক হয়ে লড়াই করতে হবে। কে কোন দল করছে, সেটা ভুলে মেয়েটিকে কারা হত্যা করেছে, সেটা খুঁজে বের করতে হবে।”
অভিনেত্রী কড়া শাস্তির দাবি তুলেছেন। তিনি বলেন, “এদের খুঁজে বের করে জনগণের সামনে নিয়ে আসা উচিত। ওদের যেন এমন শাস্তি মিলুক যাতে এরপর কেউ এমন কাজ করতে গেলে দশবার ভাবে।”