“২৭ তারিখ নবান্ন ছেড়ে পালাতে হবে!”-হাসিনার মতো পরিণতি হবে মমতার, দাবি করলো BJP
August 22, 2024

দেশজুড়ে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে, এই পরিস্থিতিতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তনের দাবি জানিয়ে কেন্দ্রকে চাপ দিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। তিনি দাবি করেছেন যে, এই ধরনের ঘটনায় ৫০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়া উচিত এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।
অপরদিকে থেমে নেই বিরোধী শিবির। বিজেপির ছাত্র সংগঠন ABVP আগামী ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে।
কৌস্তভ বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছেড়ে পালাতে হবে’।
কৌস্তভের কথায়, ’২৭ তারিখ নবান্ন ছেড়ে পালাবেন। রাজ্যকে শান্ত রাখতে চাইলে, রাজ্যের ভালো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমান, হেলিকপ্টার তৈরি রাখুন। নবান্নর ছাদ থেকে চেপে পালান’।