কী ঘটেছিল ওই রাতে? এবার তলব করা হলো RG Kar -এর নতুন সুপারকেও

আরজি কর হাসপাতালে ঘটনার তদন্তে সিবিআইয়ের তৎপরতা অব্যাহত। অভিযুক্ত সঞ্জয় রায়ের পাশাপাশি, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুলবুল মুখোপাধ্যায় ঘটনার সময় হাসপাতালের ডিন ছিলেন এবং অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বেও ছিলেন। সিবিআই মনে করছে, তাঁর কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।

সিবিআই কর্মকর্তারা বুলবুল মুখোপাধ্যায়কে ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। এর আগে সঞ্জয় বশিষ্ঠকেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই সন্দীপ ঘোষের দেওয়া বয়ানের সত্যতা যাচাই করতে অন্যান্য কর্তাদের সঙ্গেও কথা বলছে।

সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষ তথ্য গোপন করছেন এবং নিজের বক্তব্য বারবার বদলাচ্ছেন। তাই অন্যদের সঙ্গেও কথা বলে তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার, সিবিআই কর্মকর্তারা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা আরজি কর হাসপাতালে গিয়ে ঘটনাস্থল আবারও খতিয়ে দেখেছেন।