RG Kar-কাণ্ডে রাজ্য পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন , BIG STEP নিলো সরকার

আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার পর থেকে রাজ্য পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় রাজ্য সরকার বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে, কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এই অবস্থায়, অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে IPS জাভেদ শামিমকে।
জাভেদ শামিম আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন। তিনি এই দায়িত্বগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের পুরনো দায়িত্বপ্রাপ্ত IPS ড. আর রাজাশেখরনের জায়গায় এবার জাভেদ শামিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, রাজ্যপালের এডিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে IPS মনীশ যোশীকে। তাঁর জায়গায় নতুন এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে WBPS শান্তি দাসকে। মনীশ যোশীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিভিশনের অতিরিক্ত ডিসি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য পুলিশে ব্যাপক রদবদল হয়ে আসছে। বিভিন্ন পদে নতুন আইপিএস অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, IPS গৌরব শর্মাকে এসটিএফ-এর আইজিপি পদে এবং IPS মুকেশকে বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি পদে নিয়োগ দেওয়া।
আরজি কর কাণ্ডের পর থেকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে অনিয়মের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে, রাজ্য সরকার স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রোধ করতে এই রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।