‘মদ্যপ’ অবস্থায় গাড়ি চালিয়ে বিপত্তি! ৩ বার স্ত্রীর গর্ভপাত করিয়ে কি সাফাই দিয়েছিলেন অভিনেতা সম্রাট?

তারকারা যখন তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাস্তায় ঠিক তখন সেখানকার পুলিশের হাতে গ্রেফতার ছোটপর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আহত করেছেন মোটরসাইকেল আরোহীকে। সেকারণেই হাতে হাতকড়া পরানো হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডে ঘটেছে ঘটনাটি। কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সম্রাট। অভিযোগ, অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তারপর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন।

এ ঘটনার পর তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় ওই মোটরসাইকেল আরোহীকে। এরপরই ভারতীয় পুলিশ গ্রেফতার করে সম্রাটকে। এদিকে আরো বদনাম রয়েছে সম্রাটের বিরুদ্ধে। স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে তিনবার গর্ভপাতে বাধ্য করেছিলেন তিনি।

সম্রাটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একেবারেই তিলকে তাল করা হচ্ছে। এমন কিছুই ঘটেনি। রাত্রিবেলা যেমন হয়। সাধারণ, একটা দুর্ঘটনা যাকে বলে। হাসব না কাঁদব বুঝতেই পারছি না, এই খবর শুনে। যেহেতু আমার গাড়িটা ভেঙে গিয়েছে তাই থানায় নিয়ে গিয়েছে, ওখানে গিয়ে ছাড়াতে হবে গাড়িটা। এটাই তো নিয়ম।’

এর আগে একটি রিয়্যালিটি শোয়ে এটি বলার পর উপস্থাক অভিনেতা জিৎ দ্বিমত পোষণ করেছিলেন তার সঙ্গে।

নিজের কৃতকর্মের জন্য সাফাই দিয়ে সম্রাট জানিয়েছিলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কে সেক্স করার সময় অনেক প্ল্যানিং থাকে, বিবাহিত হলে তো অতটা থাকে না। সদ্য সদ্য বিয়ে করলে তো আর মানুষ অতটা সতর্কতা নেয় না। দ্বিতীয়বার আমরা ছোট ছিলাম, বুঝিনি প্রেগন্যান্ট হয়ে যাব। আর তৃতীয়বার আমরা কনট্র্যাক্টে ছিলাম যাত্রার যে বাচ্চা নিতে পারব না ওই সময়ে।’

সম্রাট জানিয়েছিলেন, ‘এটাকে প্রাণ নষ্ট বলে মনে করি না। একটা প্রাণ যদি পৃথিবী অবধি আনি, সেটাকে প্রাণ বলি। আমরাও তো ডিমও খেয়ে ফেলছি, সেটাকেও তো আমরা প্রাণ বলে মানি না। সেরকমই এক্ষেত্রেও। একটা প্রাণকে পৃথিবীতে নিয়ে এসে তারপর তাকে সঠিকভাবে লালন-পালন করাটা দরকার। এখন আমার বাচ্চাকে আমি যে শিক্ষা, যে লাইফস্টাইল দিচ্ছি, তখন তা পারতাম না।’