OMG! ঝোপ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য ঘটনায়

আরজি করে মহিলা চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় তীব্র ক্ষোভের মধ্যে থাকা রাজ্যবাসীকে আরও একবার শিউরে তুলেছে কলকাতার এই নতুন ঘটনা। বুধবার সকালে আনন্দপুর এলাকা থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৬টার দিকে নোনাডাঙায় একটি ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত আলোর অভাবে দুষ্কৃতীরা সক্রিয় হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসতে হবে। মহিলার পরিচয় শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।