২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহ, রণক্ষেত্র মহারাষ্ট্রের বদলাপুর, উপমুখ্যমন্ত্রী দিলেন তদন্তের নির্দেশ

মহারাষ্ট্রের থানেতে একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলে দুই ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে এলাকা। স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে এই জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলেও, ঘটনাকে কেন্দ্র করে থানেতে উত্তেজনা চরমে উঠেছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন উঠেছে। অভিভাবকরা দাবি করছেন, এমন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং এফআইআর দায়েরেও বিলম্ব করেছে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোকর। সংশ্লিষ্ট স্কুলে শিশুকন্যাদের দেখভাল করার জন্য নির্দিষ্ট মহিলা অ্যাটেন্ড্যান্ট নেই। CCTV ক্যামেরাগুলি অকেজ হয়ে গিয়েছে। তা নিয়ে উঠেছে প্রশ্ন ।
উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বদলাপুরের স্কুলের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Protest in Badlapur- Adarsh School for sexually abusing 2 nursery kids one is of 4 years & other is of 5 years pic.twitter.com/osSQQEukpv
— Manish Pangotra🇮🇳 (@ManishPangotra5) August 20, 2024